1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়া বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্র নিহত - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়া বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্র নিহত

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৭৪৯ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের নির্মম মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার রামশীল ইউনিয়নের মুশুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, মুশুরিয়া গ্রামের আশিষ বৈদ্যের পুকুর একই গ্রামের রমেশ বৈরাগী ভাড়া নিয়ে মুরগির ফার্ম করেছেন। ঘটনার দিন সকালে আশিষ বৈদ্য (৪৫) তার পুকুর থেকে মাছ ধরতে গেলে বৈদ্যুৎতায়িত হয়। এ সময় আশিষ বৈদ্যের স্ত্রী ডলি বৈদ্য (৩৮) ও পুত্র তন্ময় বৈদ্য (২০) তাকে বাঁচাতে এগিয়ে গেলে এই ৩জনই বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পিতা আশিষ বৈদ্য ও পুত্র তন্ময় বৈদ্যকে মৃত বলে ঘোষনা করেন।
ডলি বৈদ্য গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে মুরগির ফার্মে যে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে তাহা বিছিন্ন হয়ে পরো পুকুরটিই বিদ্যুৎতায়িত হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!