1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১১৯ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নির্মাণ খাতের আধুনিক প্রযুক্তি ও গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে ‘বার্জার ফসরক লিমিটেড’-এর উদ্যোগে একটি রাজমিস্ত্রি কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় পৌরসভা মিলনায়তনে কোটালীপাড়া রংমহল এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়া রংমহলের স্বত্বাধিকারী রাজীব দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, বার্জার ফসরক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট ও সেলস মোঃ মোরশেদুর রহমান, সহযোগী এক্সিকিউটিভ খুচরা বিক্রয় মোঃ মিরাজ আকান বক্তব্য রাখেন।


কর্মশালায় আধুনিক নির্মাণশৈলী, টেকসই ও দীর্ঘস্থায়ী ভবন নির্মাণে উন্নত কেমিক্যালের ব্যবহার এবং ড্যাম্প বা নোনা ধরা প্রতিরোধে আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় অংশ নেওয়া একাধিক রাজমিস্ত্রি জানান, এই ধরনের আয়োজন তাদের কাজের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে। আগে অনেক সময় সঠিক কেমিক্যালের ব্যবহার না জানার কারণে ভবনে নানাবিধ সমস্যা দেখা দিত, কিন্তু এই কর্মশালার মাধ্যমে তারা অনেক খুঁটিনাটি ও আধুনিক কৌশল শিখতে পেরেছেন।
বার্জার ফসরক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট ও সেলস মোঃ মোরশেদুর রহমান বলেন, নির্মাণ শিল্পের মেরুদণ্ড হলেন আমাদের রাজমিস্ত্রি ভাইয়েরা। তাদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এর ফলে গ্রাহকরা যেমন টেকসই ও নিরাপদ বাড়ি পাবেন, তেমনি মিস্ত্রিদের কাজের দক্ষতা ও মান আরও বৃদ্ধি পাবে।
কর্মশালায় উপজেলার বিপুল সংখ্যক অভিজ্ঞ ও তরুণ রাজমিস্ত্রি অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী রাজমিস্ত্রিদের মাঝে নৈশভোজের খাবার ও বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!