1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৬৬ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং নৈতিকতা গঠনে মায়েদের ভূমিকা শীর্ষক এক ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
​আজ বৃহস্পতিবার বিকেলে এস কে এম এইচ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে এ মা সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে শত শত মায়ের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো বিদ্যালয় প্রাঙ্গণকে এক মিলনমেলায় পরিণত করে।


এস কে এম এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, হাজরাবাড়ী টিকরীবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পুলিন কুমার বাড়ৈ, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, সিনিয়র শিক্ষক নীরেন্দ্রনাথ বাড়ৈ, ৬৯ নং শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জয়দেব বাড়ৈ, শিক্ষার্থীদের অভিভাবক বান্টি শেখ, মনোরঞ্জন মন্ডল, মঞ্জু হালদার ও যুবনেতা রণদা পল্লভ বক্তব্য রাখেন।


​সমাবেশে বক্তারা বলেন, একটি শিশু জন্মের পর তার প্রথম পাঠশালা হলো তার মায়ের কোল। মায়েরা সচেতন হলে সন্তান কখনো পথভ্রষ্ট হতে পারে না। বর্তমান যুগে মোবাইল ফোনের অপব্যবহার এবং কিশোর অপরাধ থেকে সন্তানদের দূরে রাখতে মায়েদের ভূমিকার কোনো বিকল্প নেই।
​উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন,
​মা হলেন শিশুর প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক। একটি শিক্ষিত ও সচেতন মা-ই পারেন একটি সুস্থ, মেধাবী ও মাদকমুক্ত সমাজ উপহার দিতে। প্রযুক্তির এই যুগে সন্তানরা যাতে মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্ত না হয়ে পড়ে, সেদিকে মায়েদের কড়া নজর রাখতে হবে।
​তিনি বাল্যবিয়ে প্রতিরোধ, পুষ্টিকর খাদ্য ও নিয়মিত স্বাস্থ্য সচেতনতার বিষয়ে মায়েদের আরও বেশি যত্নশীল হওয়ার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত মায়েরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সন্তানদের পড়াশোনার ব্যাপারে আরও বেশি সচেতন থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!