1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় দুই আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার-৩ - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় দুই আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার-৩

  • প্রকাশিত : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৭৯০ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুই আওয়ামী লীগ নেতাসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম (৫৫), সাইফুদ্দিন মোল্লা জাহিদ (৪২) ও যুবলীগ নেতা মোঃ সাইম হাওলাদার (৩০)।
গতকাল রবিবার কোটালীপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৩জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের আজ সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সভাপতি ও কাগডাঙ্গা গ্রামের মৃত হাফিউদ্দিনের ছেলে। সাইফুদ্দিন মোল্লা জাহিদ হিরণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও আশুতিয়া গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে। এছাড়া গ্রেপ্তারকৃত মোঃ সাইম হাওলাদার যুবলীগ নেতা ও গচাপাড়া গ্রামের ছলেমান হাওলাদারের ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচাজর্ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতংক ও জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি হয়।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, সাইফুদ্দিন মোল্লা জাহিদ ও যুবলীগ নেতা মোঃ সাইম হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ওই দিন গ্রেপ্তারকৃত নেতারা সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় আমরা ৪৩ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!