1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড - কোটালীপাড়া নিউজ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৯৭ জন সংবাদটি পড়েছেন।

​কোটালীপাড়া  প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক সেবনের অপরাধে হাসিব মৃধা (২২) নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার (১ জুলাই,২৬) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতে এ রায় প্রদান করেন।
কোটালীপাড়া থানার এস আই সুব্রত মালো জানান , আমরা গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া পৌরসভার ফেরধরা গ্রামে এক যুবক মাদক সেবন করছে বলে জানতে পেরে অভিযান চালায়ই। অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৫পিচ ইয়াবাসহ অভিযুক্ত হাসিব মৃধাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক আসামীর অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে ও তার পিতার সাক্ষ্যতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২’শত টাকা জরিমানা প্রদান করেন।


এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
অভিযুক্ত আসামি হাসিব মৃধা উপজেলার ফেরধরা গ্রামের কবির মৃধার ছেলে।
​উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
​দণ্ডপ্রাপ্ত আসামীকে পরে পুলিশি প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!