1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস - কোটালীপাড়া নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস

  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৮০ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
গতকাল রবিবার উপজেলার কান্দি ইউনিয়নের বিভিন্ন জলাশয় ও খালগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে বিকেলে জনসম্মুখে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার রক্ষায় সরকার চায়না দুয়ারী জালের ব্যবহার নিষিদ্ধ করেছে। একটি অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এসব জাল ব্যবহার করে ছোট-বড় সব ধরনের মাছ নির্বিচারে নিধন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৬টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত জালের বর্তমান বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। অভিযান শেষে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের উপস্থিতিতে জব্দকৃত জালগুলোতে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়।


সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ বলেন,”মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান চলমান থাকবে। নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে ছোট মাছের রেণু ও ডিম নষ্ট হয়ে যাচ্ছে, যা মৎস্য ভাণ্ডারের জন্য হুমকি। যারা আইন অমান্য করে এসব জাল ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ, গনমান্য ব্যক্তিবর্গ  এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও প্রকৃত মৎস্যজীবীরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!