1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১২৪ জন সংবাদটি পড়েছেন।
কোটালীপাড়া প্রতিনিধি  :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিলের সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
​আজ শনিবার বিকেলে উপজেলার প্রধান প্রধান সড়কগুলোতে এই শোভাযাত্রাটি বের করা হয়। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত ফুটবলপ্রেমী ও ব্রাজিল সমর্থকরা এই র‍্যালিতে অংশ নেন।
​শোভাযাত্রাটি কোটালীপাড়া পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকদের পরনে ছিল ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ-সবুজ জার্সি। অনেকের হাতে ছিল ব্রাজিলের জাতীয় পতাকা, বিশালাকৃতির ব্যানার এবং প্রিয় তারকা খেলোয়াড়দের প্ল্যাকার্ড। ভুভুজেলা বাঁশির শব্দে পুরো এলাকা এক উৎসবের নগরীতে পরিণত হয়। ‘ব্রাজিল, ব্রাজিল’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
​র‍্যালিতে অংশ নেওয়া  আশিক মাহমুদ সুন,তপু দাড়িয়া, বাঁধন নিজামী, মিঠুল খাঁন ব্রাজিলের সমর্থকরা জানান, ফুটবল মানেই এক অন্যরকম আবেগ, আর সেই আবেগের বড় অংশ জুড়ে রয়েছে সেলেসাওরা (ব্রাজিল)। কোটালীপাড়ার মাটিতে ব্রাজিলের প্রতি ভক্তদের যে গভীর ভালোবাসা, আজ এই গণজোয়ার তারই প্রমাণ। আমরা বিশ্বাস করি, আমাদের প্রিয় দল সবসময় সুন্দর ফুটবল উপহার দিয়ে কোটি ভক্তের মন জয় করে রাখবে।
​শোভাযাত্রাটি কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। স্থানীয় সাধারণ মানুষ ও ফুটবলপ্রেমীরা সড়কের দুপাশে দাঁড়িয়ে হাততালি দিয়ে তরুণদের এই আনন্দ আয়োজনকে স্বাগত জানান।#

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!