1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান বিষয়ে প্রস্তুতিমূলক সভা - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান বিষয়ে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৮৫ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান কার্যক্রম নিয়ে উপজেলা পর্যায়ে কো-অডিনেশন ও প্রি-ক্যাম্পেইন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে বিশ^ স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো: মাসুম বিল্লাহ্, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস,এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: মিরাজ হোসেন,উপজেলা শিক্ষা অফিসার,শেখর রঞ্জন ভক্ত,অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা মন্ডল,উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: জসীম উদ্দিন শেখ, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।
প্রি-ক্যাম্পেইন প্রস্তুতিমূলক সভায় ডা. কুমার মৃদুল দাস জানান, উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্লে­ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে ৯ মাস হতে ১৫ বছর বয়সী প্রায় ৩৫ হাজার শিশুকে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৮ কর্ম দিবস পর্যন্ত বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে। এ ভ্যাকসিন গ্রহণের জন্য vaxepi.gov.bd এ অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর টিকা কার্ড ডাউনলোড করে এর প্রিন্ট কপি নিয়ে টিকা কেন্দ্রে যেতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!