1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭২ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া  প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দেশের শীর্ষস্থানীয় রঙ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে এক বর্ণাঢ্য ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। আধুনিক রঙ শিল্পে নতুন প্রযুক্তি, উন্নত কাজের গুণগত মান এবং আধুনিক পেইন্টিং কৌশল সম্পর্কে স্থানীয় রঙ মিস্ত্রি বা পেইন্টারদের দক্ষ ও সচেতন করে তোলার লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় পৌরসভার হলরুমে কোটালীপাড়া রংমহলের আয়োজনে এ কর্মশালা  অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়া রংমহলের স্বত্বাধিকারী রাজীব দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের টেরিটোরি ম্যানেজার মো: সাইফুল হোসাইন মারুফ, জোনাল অফিসার মঈনুজ্জামান মঈন বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে বার্জার পেইন্টসের বিশেষজ্ঞ ট্রেইনাররা উপস্থিত পেইন্টারদের উদ্দেশ্যে আধুনিক পেইন্টিংয়ের নানা দিক তুলে ধরেন। তারা দেয়ালে সঠিক নিয়মে রঙ করার কৌশল, সাশ্রয়ী উপায়ে দীর্ঘস্থায়ী রঙের ব্যবহার, ড্যাম্প প্রতিরোধক প্রযুক্তির ব্যবহার এবং স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে কাজ করার বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেন।
বক্তারা বলেন, আধুনিক যুগে রঙের বাজারে প্রতিনিয়ত নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে। কোটালীপাড়ার পেইন্টাররা যাতে এই আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হয়ে তাদের কাজের মান আরও উন্নত করতে পারেন এবং গ্রাহকদের সেরা সেবা দিতে পারেন, সেটাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।
কর্মশালায় কোটালীপাড়া উপজেলার প্রায় ৬০ জন পেশাদার পেইন্টার অংশ নেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী পেইন্টারদের মাঝে বার্জার পেইন্টসের পক্ষ থেকে বিশেষ উপহার সামগ্রী ও নৈশভোজের খাবার বিতরণ করা হয়।
চমৎকার ও তথ্যবহুল এই কর্মশালাটি আয়োজন করার জন্য স্থানীয় পেইন্টাররা বার্জার কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!