1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন সম্পন্ন - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন সম্পন্ন

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৫৬৫ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লিটু সরদারের দাফন সম্পন্ন হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদিকুর রহমান খানের নেতৃত্বে শনিবার (১৬ মে) দিবাগত রাত ২টার দিকে জেলা শহরের মার্কাস কবর স্থানে দাফন কাজ সম্পন্ন হয়।

জানাগেছে, জেলা শহরের মেডিকেয়ার ক্লিনিকের ওটি সহকারী হিসাবে কর্মরত লিটু সরদার সপ্তাহ খানেক আগে করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ক্লিনিক থেকে ছুটি দেয়া হয়। গত বুধবার তার নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়। পরদিন বৃহস্পতিবার তার রিপোর্টে করোনা পজেটিভ হয়। এরপর তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যু পর পরিবারের কোন সদস্য বা এলাকাবাসী না থকলেও রাতে মরদেহ দাফনের জন্য এগিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান খান। পরে তার নেতৃত্বে মারা যাওয়া লিটু সরদারের মরদেহ গোসল, জানাজা ও দাফন কার্য সম্পন্ন করেন ইসলামিক ফাউন্ডেশনের একটি দল। এ সময় সহযোগিতা করেন সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ ও পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আল আমিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান খান বলেন, করোনায় আক্রান্ত লিটু সরদার মারা যাবার পর ইসলামিক ফাউন্ডেশনের ৫ সদস্যের একটি দল মর দেহের গোসল, জানাজা ও দাফন করে। এসময় পরিবারের কোন সদস্যদে আসতে দেয়া হয়নি। লাশ দাফনের পর তার করে মাটি দেয় পরিবারের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!