1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় করোনায় আক্রান্ত চিকিৎসকের বাড়ী ঈদসামগ্রী পৌছে দিলেন ইউপি চেয়ারম্যান - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় করোনায় আক্রান্ত চিকিৎসকের বাড়ী ঈদসামগ্রী পৌছে দিলেন ইউপি চেয়ারম্যান

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৪৬৩ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনা আক্রান্ত এক চিকিৎসকের বাড়ীতে মৌসুমী ফল ও ঈদসামগ্রী পৌছে দিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ওই চিকিৎসক ও তার বাবা এবং বোনও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা কোটালীপাড়ার নিজ বাড়ীতে আইসোলেশনে আছেন। ওই চিকিৎসক গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে কর্মরত রয়েছে।

রবিবার দুপুরে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ নোয়াধা গ্রামে ওই চিকিৎসকের বাড়িতে উপহার স্বরুপ মৌসুমী ফল এবং পোলার চাল, চিনি, সেমাই, দুধ ও তেলসহ ঈদসামগ্রী পৌছে দেন।

এ সময় ইউপি চেয়ারম্যান হান্নান শেখ করোনায় আক্রান্ত ওই চিকিৎসক ও তার পরিবারের সদস্যদের শারীরিক বিষয়ে খোঁজখবর নেন।
তিনিও তার পরিবারের সকল সদস্য সুস্থ আছেন বলে জানান ওই চিকিৎসক। তবে তিনি অভিযোগ করে বলেন, আমি জীবনে অনেক মানুষের সেবা করেছি। কিন্তু আমি করোনায় আক্রান্ত হওয়ার পরে আমার বাড়ির চারপাশের ব্যক্তিদের কাছ থেকে তেমন কোন সহযোগিতা পাইনি। আমার পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হতে পারছেনা। কোন আত্মীয়-স্বজন যদি আমাদের বাড়িতে কোন বাজার নিয়ে আসে তাহলে আমাদের বাড়ির আশপাশের লোকজন বাঁধার সৃষ্টি করে।

এ বিষয়ে আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হান্নান শেখের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,করোনায় আক্রান্ত এই চিকিৎসক একজন মানবিক ব্যক্তি। তিনি চিকিৎসাসেবার পাশাপাশি এলাকায় অনেক সেবামূলক কাজ করে আসছেন। তার সঙ্গে যে আচরণটি করা হচ্ছে তাহা অমানবিক। আমি তার এই বিষয়গুলো সমাধান করবো। অপরদিকে তার পরিবারের যে কোন সমস্যা আমি সমাধান করবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!