1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
অপহরণের পর কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

অপহরণের পর কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৫৯৪ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
বরিশালের আগৈলঝাড়ায় পিতৃ-মাতৃহীন অনাথ কিশোরীকে অপহরণের পর নাজিরপুর তিনমাস আটক রেখে শারীরিক নির্যাতনের মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, উপজেলার রতœপুর গ্রামের কিশোরী (১৫) ধর্ষণ মামলার প্রধান আসামী সহিদ শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
এজাহারের বরাত দিয়ে তিনি জানান, কিশোরীর মা মারা যাওয়ার পর ছোট বোন নিয়ে দাদার পরিবারে বসবাস করে আসছিলো। দাদা-দাদীর মৃত্যুর পরে তাদের বাবা দ্বিতীয় বিয়ে করে ঢাকা বসবাস শুরু করেন।
বাবা ঢাকায় থাকার কারণে অনাথ কিশোরী ও তার ছোট বোনকে বাড়ির উপরের ফুফু সম্পর্কের সাহেদ শেখের স্ত্রী আকলিমা বেগম (৫০)এর উপর তাদের দেখাশুনার ভার পরে।


চাচি আকলিমার ভাসুর সহিদ শেখ (৪০) ওরফে সুমনসহ পরিবারের অন্যান্য স্বজনের যাতায়াতের সুবাদে ধর্ষিতা কিশোরীর পরিচয়ের সূত্র ধরে গত ১৬ মার্চ সন্ধ্যায় সহিদ শেখ মোবাইল ফোনে কিশোরীকে বাড়ির পাশে রাস্তার উপর তার সাথে দেখা করতে বলে। কিশোরী তার সাথে রাস্তায় দেখা করতে গেলে সেখানে পূর্বে পরিকল্পিতভাবে অবস্থান করা পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙ্গা গ্রামের সহিদ শেখ ওরফে সুমন, একই থানার মাহমুদকান্দি গ্রামের সরোয়ার ফরাজীর ছেলে রেজাউল ফরাজী, আকলিমা বেগমসহ অজ্ঞাতনামা ২/৩জন মিলে জোর করে কিশোরীকে অপহরণ করে মোটরসাইকেলে করে পিরোজপুর নিয়ে সহিদ শেখ ওরফে সুমন এর বাড়িতে আটকে রাখে।
১৭ মার্চ রাতে আটক কিশোরীকে সহিদ শেখ ওরফে সুমন জোর পূর্বক ধর্ষণ করে। এর পরে কিশোরীকে প্রায় তিন মাস তার বাড়িতে আটকে রেখে সুমন অব্যাহতভাবে কিশোরীকে ধর্ষণ করে আসছিলো।
গত ১০ জুন কৌশলে ধর্ষিতা কিশোরী সেখান থেকে পালিয়ে বাড়ি চলে এসে ঘটনার বর্ননা দিয়ে ধর্ষকসহ তাদের সহযোগী চার জনের বিরুদ্ধে থানায় লিখিত মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়বুর রহমান ধর্ষণ মামলার প্রধান আসামী আসামী পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙ্গা গ্রামের মৃত. মোস্তফা শেখের ছেলে সহিদ শেখকে সোমবার রাতে নাজিরপুর এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সহিদকে মঙ্গলবার বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এই পূর্বে ওই মামলার সহযোগী আসামী ধর্ষিতার ফুফু আকলিমা বেগমকে গ্রেফতার করেছিল পুলিশ

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!