1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কাশিয়ানী উপজেলা আ.লীগের সভাপতি করোনায় আক্রান্ত - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কাশিয়ানী উপজেলা আ.লীগের সভাপতি করোনায় আক্রান্ত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৪২৬ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আব্দুল কাইয়ুম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে কাশিয়ানী উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩৬ জনে।

তিনি জানান, গত শনিবার আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য গোপালগঞ্জ পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পাই। রিপোর্টে তাঁর দেহে করোনা পজেটিভ আসে।

আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন বলেন, ‘করোনার শুরু থেকেই জনগণের সেবায় মাঠে থেকে কাজ করছি। দলীয় ও সরকারি বিভিন্ন সাহায্য-সহযোগিতা মানুষের দৌরগোড়ায় পৌঁছে দিতে নিরলস পরিশ্রম করেছি। মাঠপর্যায় কাজ করতে গিয়ে আমি করোনায় আক্রান্ত হয়েছি।’

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চি করে বলেন, ‘মোক্তার হোসেন বর্তমান উপজেলার রামদিয়া নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তঁার বাসার অন্যান্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। আমি তাঁর সুস্থতা কামনা করছি।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!