1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় করোনা সন্দেহে হোমিও চিকিৎসকের বাড়ির প্রবেশ পথে বেড়া, গ্রাম পুলিশকে মারধর - কোটালীপাড়া নিউজ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

কোটালীপাড়ায় করোনা সন্দেহে হোমিও চিকিৎসকের বাড়ির প্রবেশ পথে বেড়া, গ্রাম পুলিশকে মারধর

  • প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ১৮৬৬ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনা সন্দেহে এক হোমিও চিকিৎসকের বাড়ির প্রবেশ পথে বেড়া দিয়ে যাতায়েত বন্ধ করে দিয়েছে তার প্রতিবেশী। স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশ সেই বেড়া খুলে দিতে গেলে ওই প্রতিবেশী গ্রাম পুলিশকে মারধর করেন। এ বিষয়ে ওই গ্রাম পুলিশ বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। আজ রোববার সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, কালিকাবাড়ি গ্রামের শশিভুষণ মন্ডলের ছেলে সূর্যকান্ত মন্ডল গত ১ সপ্তাহ আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। এ খবর জানতে পেরে তার প্রতিবেশী মহানন্দ হালদারের ছেলে তারক হালদার বাড়ির প্রবেশ পথে বেড়া দিয়ে হোমিও চিকিৎসক সুর্যকান্ত মন্ডলের যাতায়াতের পথ বন্ধ করে দেয়। বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে সূর্যকান্ত মন্ডল স্থানীয় ইউপি চেয়ারম্যান অমৃত লাল হালদারকে জানান। চেয়ারম্যান অমৃত লাল হালদারের নির্দেশে স্থানীয় গ্রাম পুলিশ অমল পান্ডে বেড়া খুলে দিতে গেলে তারক হালদার লোকজন নিয়ে অমল পান্ডেকে মারধর করে। এ ঘটনার পর অমল পান্ডে বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।


এ বিষয়ে তারক হালদারে কাছে জানতে চাওয়া হলে তিনি অমল পান্ডেকে মারধরের কথা অস্বীকার করে বলেন, আমি আমার জায়গায় বেড়া দিয়েছি। সূর্যকান্ত মন্ডলের বাড়িতে প্রবেশের অন্য পথ রয়েছে।
হোমিও চিকিৎসক সূর্যকান্ত মন্ডল বলেন, তারক হালদার বেড়া দিয়ে আমার যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে। বিষয়টি আমি চেয়ারম্যান সাহেবকে জানালে তিনি স্থানীয় গ্রাম পুলিশ অমর পান্ডেকে বেড়া খুলে দিতে বলেন। অমল পান্ডে বেড়া খুলে দিতে আসলে তারক হালদার তাকে মারধর করে।
চেয়ারম্যান অমৃত লাল হালদার বলেন, করোনা সন্দেহে তারক হালদার বেড়া দিয়ে সূর্যকান্ত মন্ডলের বাড়ির পথ বন্ধ করে দেয়। বিষয়টি আমি জানার পর গ্রাম পুলিশ অমল পান্ডেকে বেড়া খুলে দিতে বলি। গ্রাম পুলিশ অমল বেড়া খুলতে গেলে তাকে মারধর করে। পরবর্তীতে আমি লোক পাঠিয়ে বেড়া খুলে দেই।
গ্রাম পুলিশ অমল পান্ডে বলেন, চেয়ারম্যানের নির্দেশে আমি বেড়া খুলতে গেলে তারক হালদার আমাকে লোকজন নিয়ে মারধর করে। এ ঘটনায় আমি বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান গ্রাম পুলিকে মারপিটের কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!