1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
মুজিব বর্ষে টুঙ্গিপাড়ায় ২৬টি পরিবার এল ওয়াটার ও স্যানিটেশনের আওতায় - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

মুজিব বর্ষে টুঙ্গিপাড়ায় ২৬টি পরিবার এল ওয়াটার ও স্যানিটেশনের আওতায়

  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৪৮৩ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষ্যে টুঙ্গিপাড়ায় সুবিধা বঞ্চিত ২৬টি পরিবার এসেছে ওয়াটার ও স্যানিটেশনের আওতায়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে গোপালগঞ্জের বঙ্গীয় গণ উন্নয়ন সমিতি (বিজিএস) টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের ভূমিহীন কৃষক, দিন মজুর, তালাক প্রাপ্ত, বিধবা ও স্বামী পরিত্যাক্ত মহিলাদের নিরাপদ পানি পান ও স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারের সুবিধার্থে “ওয়াটসান” প্রকল্পের আওতায় ৯টি টিউব ওয়েল ও ১৬টি সেমি পাকা ল্যাট্রিন স্থাপন করে দিয়েছে ।
আজ শনিবার প্রধান অতিথি বর্ণি ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা মুন্সি স্থাপিত টিউবওয়েল ও ল্যাট্রিন উপকারভোগীদের কাছে হস্তান্তর করেন।


এ সময় বিজিএস’র ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বদর উদ্দিন বিশ্বাস, নির্বাহী পরিচালক মো ঃ মোজাহারুল হক বাবলু , ম্যানেজার শেখ মহব্বত-ই-আনোয়ার, নূরমোহাম্মদ সিকদার, বর্ণি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান, সদস্য আহাদ শেখ, অনিমেষ পোদ্দার, পলুমিয়া, সমাজ সেবক সাহিদুল হক বিশ্বাস, মহব্বত হোসেন মুন্সি, এ্যাডঃ এনায়েত হোসেন মুন্সি, মুক্তিযোদ্ধা আলীমুজ্জামান চুন্নু উপস্থিত ছিলেন।
নির্বাহী পরিচালক মোঃ মোজাহারুল হক বাবলু বলেন, মুজিব বর্ষ উপলক্ষ্যে আমার সুবিধা বঞ্চিত মানুষের নিরাপদ পানিপান ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে এটি বাস্তবায়ন করে হস্তান্তর করেছি। এতে অন্তত ১ শ’ পরিবার উপকৃত হবে। তারা নিরাপদ পানি পান ও স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করে স্বাস্থ্য সম্মত জীবনযাপন করবেন। তারা সংক্রমিত রোগ প্রতিরোধ করে সুস্থ থাকবে পারেব।
সমাজ সেবক সাহিদুল হক বিশ্বাস বলেন, এ প্রকল্প অব্যাহত রাখলে সবিধা বঞ্চিত বেশিবেশি মানুষ নিরাপদ পানি ও স্যনিটেশনের আওতায় আসবে। তাই ভবিষ্যতে আমরা এ প্রকল্প অব্যাহত রাখার দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!