1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণ

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৬২৩ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে প্রতিন্ধী শিশুকে (৮) ধর্ষণ করা হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ওই প্রতিবন্ধী শিশুর মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ওই শিশুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রাথমিক ভাবে ধর্ষণের আলামত পাওয়াগেছে বলে চিকিৎসক জানিয়েছেন।


ওই শিশুর মা জানান, তিনি গ্রামের মধ্যে একটি বেসরকারি ফার্মে চাকরি করেন। গত ২৩ জুন সকাল ৬ টার দিকে তিনি প্রতিবন্ধী মেয়েকে ঘরে রেখে কর্মস্থলে চলে যান। প্রতিবেশী খোকা খানের ছেলে বখাটে রইচ খান (৩৩) তার প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে ঘর থেকে পাশ্ববর্তী পাট ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। তিনি কর্মস্থল থেকে ফিরে মেয়ের কাছে এ ঘটনার বর্ণনা শুনে পুলিশকে অবহিত করেন। পরের দিন তিনি বাদী হয়ে রইচকে আসামী করে গোপালগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই গোলাম কিবরিয়া জানান, ২৩ জুন রাতে খবর পেয়ে আমরা ওই শিশুটিকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করি। ইতিমধ্যে ওই শিশুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত মল্লিক বলেন, পরীক্ষার পর প্রাথমিক ভাবে ধর্ষণের আলামত পাওয়াগেছে। আমরা দ্রুত এ রিপোর্ট দিয়ে দেব।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আবু নাঈম বলেন, এ ঘটনায় অভিযুক্ত রইচকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!