1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
শেবাচিমে করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

শেবাচিমে করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৪২৭ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :

করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডে চার রোগির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী সদর উপজেলার গুলবাক গ্রামের ইদ্রিস হাওলাদার (৭৫) এবং বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর গ্রামের মজিবর রহমান (৭৬) মৃত্যুবরন করেন। এর আগে বুধবার বিকেলে উজিরপুর উপজেলার সানুহার গ্রামের আব্দুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৬৫) ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গাইনখালী গ্রামের হাসেম হাওলাদারের পুত্র শাহ আলম (৭০) মারা যায়।

তাদের প্রত্যেকের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।
সূত্রে আরও জানা গেছে, নতুন করে পুলিশ, এনএসআই সদস্য, নার্স ও বিভিন্ন ব্যাংকে কর্মরত স্টাফসহ ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ১ হাজার ৩১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি নতুন করে করোনা আক্রান্ত ৩৪ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। ফলে জেলায় মোট ২৫৪ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!