1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
করোনায় আক্রান্ত পুলিশ পিতাকে শান্তনা দিচ্ছে ছোট্ট শিশু! - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

করোনায় আক্রান্ত পুলিশ পিতাকে শান্তনা দিচ্ছে ছোট্ট শিশু!

  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৭৪৩ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি :

শেখার আছে অনেক কিছু। মানবিকতা আর মূল্যবোধে জায়গা থেকে যে কারো কাছ থেকেই যে শেখার আছে তা বুঝিয়ে দিয়েছে এই ছোট্ট শিশু। প্রতিটি সংসারে বাবা ও মা তাদের পরিবারের ছোট্ট শিশুকে হাসি-খুশি রাখতে সবসময় বিভিন্ন ধরনের শান্তনা দিয়ে রাখেন। কিন্তু বৈশ্বিক মহামারী করোনা আক্রান্তের পর সবাইকে ছেড়ে যখন একাকি থাকতে হচ্ছে, তখনই অন্য এক ঘটনার জন্ম দিয়েছে ছোট্ট এক শিশু।

মুহুর্তের মধ্যে ইউটিউব চ্যানেলে ওই ছোট্ট শিশুর একটি ভিডিও বরিশালের সর্বত্র ভাইরাল হয়েছে। জানা গেছে, বরিশাল নগর পুলিশ (ডিবি) গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম মুন্সি করোনাকালে দায়িত্ব পালন করতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে নিজ গৃহে শিশু সন্তানসহ সকলের কাছ থেকে দুরে কোয়ারেন্টিনে একাকি জীবন যাপন করছেন। গত ১৬ জুন সন্ধ্যায় ফিরোজ আলম প্রচন্ড জ্বরে আক্রান্ত হওয়ার পাশাপাশি তারমধ্যে অন্যান্য উপসর্গ দেখা দেয়।


পরবর্তীতে গত ২০জুন তিনি নমুনা পরীক্ষা করানোর পর তার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। তার সাথে স্ত্রী ও ছোট শিশু কন্যা বসবাস করলেও করোনা শনাক্ত হওয়ার পর নিজের ইচ্ছার বিরুদ্ধে সবার কাছ থেকে আলাদা থাকছেন তিনি।
ফিরোজ আলম মুন্সির তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন। ওই ভিডিওটিতে দেখা গেছে, তার ছোট্ট শিশু কন্যা দূর থেকে বাবাকে শান্তনা দিয়ে বলছে, বাবা তুমি ভালো ভালো খাবার খাও তুমি সুস্থ হয়ে যাবে। বেশি বেশি রঙ চা খাও সুস্থ হয়ে যাবে, রং চায়ে ভিটামিন সি থাকে।
ফিরোজ আলম মুন্সির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমানে আমি কিছুটা সুস্থ আছি, করোনা শনাক্ত হওয়ার পর থেকে সমাজ ও পরিবারের স্বার্থে নিজেকে আলাদা করে রেখেছি। কিন্তু আমার ছোট বাচ্চা মেয়েকে কিভাবে বোঝাবো। ওর জন্য খুব কস্ট হচ্ছে। চোখের সামনে দেখি কিন্তু আগের মতো আদর করতে পারিনা। এরকম কস্ট আমি এর আগে কখোনো পাইনি।
সূত্রমতে, ফিরোজ আলম মুন্সি বিগতদিনে নগরীর বিভিন্ন এলাকায় নাগরিক নিরাপত্তার তাগিদে মাঠপর্যায়ে করোনাকালের শুরু থেকেই নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!