1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে নকল হ্যান্ড স্যানিটাইজার কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে নকল হ্যান্ড স্যানিটাইজার কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৯৯৭ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে নকল হ্যান্ড স্যানিটাইজার , মাস্ক, বিদেশী নামি-দামি ব্রন্ডের কসমেটিক্স তৈরী কারখানায় অভিযান চালিয়ে মালিক জুয়েল রায়কে (৩০) একলাখ টাকা জরিমানা ও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু শহরের ডিসি রোডের হক মঞ্জিলের ওই কারখানায় অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদান করেন।

 

কারখানার মালিক জুয়েল রায় শহরের গোহাটা এলাকার নিখিল কুমার রায়ের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু জানান, জুয়েল ওই কারখানায় নকল হ্যান্ড স্যানিটাইজার , মাস্ক, বিদেশী নামি-দামি ব্রন্ডের কসমেটিক্স তৈরী করে বিক্রি করে আসছিলো। তার কারখানায় অভিযান চালিয়ে কসমেটিক্স তৈরীর বিপুল পরিমান রাসায়নিক দ্রব্য, বিশ্বের নামি, দামি ব্রান্ডের সাবান, লোশন, ক্রীম সহ বিভিন্ন কসমেটিক্সের লেবেল, বোতল, এছাড়া প্রস্তুতকৃত সাবান, লোশন, হ্যান্ড স্যনিটাইজার মাস্ক, জব্দ করা হয়। এগুলো ধ্বংস করা হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক শেখ সালাউদ্দীন দিপু।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!