1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে ৭৫ লিটার নকল স্যাভলন উদ্ধার দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে ৭৫ লিটার নকল স্যাভলন উদ্ধার দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৪৩৩ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে নকল স্যাভলন মজুদ , গোটা জেলায় সরবরাহ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার ভ্রম্যামান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু শহরের বীণাপাণি স্কুলে মোড়ের বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ৩০ হাজার ও নতুন বাজার রোডের মা বাবা এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করেনন। অভিযান চালিয়ে ওই দু’ প্রতিষ্ঠান থেকে ৭৫ লিটার নকল স্যাভলন উদ্ধার করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু জানান, প্রথম বিসমিল্লাহ এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। পরবর্তীতে ওই নকল স্যাভলনের মূল ডিলার মেসার্স মা বাবা এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। সেখান থেকেও নকল স্যাভলন উদ্ধার করা হয়। প্রতিটি স্যাভলনের বোতলের পিছনের স্টিকার বদলে উৎপাদন তারিখ পরিবর্তন করা হয়েছে। সেখানে উৎপাদন তারিখ এপ্রিল, ২০২০ করে নতুন স্টিকার লাগানো হয়েছে। এছাড়া মূল কার্টুনের গায়ে স্টিকারে উৎপাদন তারিখ উল্লেখ করা হয়েছে জুন,২০২০। উৎপাদন তারিখ জুন ২০২০ হলেও ওই স্যাভলন বিসমিল্লাহ এন্টারপ্রাইজে ডেলিভারি দেওয়া হয়েছে মে মাসে। গোপালগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মহেশ্বর রায় এটি নিশ্চিত করেন ।
ওই কর্মকর্তা আরো জানান,স্যাভলন উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই কোম্পানীর গোপালগঞ্জের ম্যানেজার উদ্ধারকৃত স্যাভলন এসিআই’র পণ্য নয় বলে নিশ্চিত করেন । এছাড়া এক লিটার স্যাভলনের এমআরপি যেখানে ২৫০ টাকা, সেখানে প্রতি বোতল বিক্রি করা হচ্ছে ৩৫০-৫০০ টাকায়। অভিযানকালে প্রায় ৭৫ লিটার নকল স্যাভলন উদ্ধার করা হয়। মা বাবা এন্টারপ্রাইজ নকল স্যাভলনের ডিলার হয়ে সমগ্র জেলায় ছড়িয়ে দেওয়া, মজুদ করা ও অতিরিক্ত মূল্যে বিক্রি করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে নকল স্যাভলন মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রি করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!