1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়া পৌর মেয়র করোনায় আক্রান্ত - কোটালীপাড়া নিউজ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

কোটালীপাড়া পৌর মেয়র করোনায় আক্রান্ত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৮৭২ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি  :

উপসর্গ ছাড়াই গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী কামাল হোসেন শেখের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। করোনা পজেটিভ রিপোর্ট আসার পর থেকে তিনি বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।


কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, গত রোববার পৌর মেয়র সহ কোটালীপাড়ার ১২ জনের নমুনা সংগ্রহ করে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়। গতকাল সোমবার রাতে পৌর মেয়র সহ ৮ জনের শরীরে করোনাভাইরাস সনাক্তের রিপোর্ট আসে। আমাদের পরামর্শে পৌর মেয়র বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। আমরা তাকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। এছাড়া তার সার্বক্ষনিক খবর নিচ্ছি। তার শরীরে করোনার উপসর্গ নেই। তিনি বাড়িতে ভালই আছেন।
কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী কামাল হোসেন শেখ বলেন, আমার শরীরে করোনার কোন উপসর্গ নেই। আমি ভাল আছি, সুস্থ আছি। কোটালীপাড়া প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা সংক্রমন শুরুর পর থেকে আমি কোটালীপাড়া উপজেলার সর্বত্র বাড়ি বাড়ি গিয়ে করোনায় কর্মহীন অসহায় মানুষকে মানবিক খাদ্য সহায়তা পৌছে দিয়েছি। ব্যক্তিগতভাবে ও পৌরসভা থেকে মানুষের বাড়িতে সব ধরণের সাহায্য, সহযোগিতা নিজে পৌছে দিয়েছি। করোনা কালে মানুষের খোঁজ খবর রেখছি। তাদের পাশে দাড়িয়েছি। কোটালীপাড়া বাসীর জন্য কাজ করতে গিয়েই আমি করোনায় আক্রান্ত হয়েছি। করোনায় আক্রান্ত হওয়ারন পর ও আমার মনোবল অক্ষুন্ন রয়েছে। দ্রুত সুস্থতার জন্য কোটালীপাড়া বাসীর কাছে আমি দোয়া চাই। এছাড়া প্রধানমন্ত্রীর সুস্থ থেকে যাতে দেশের জন্য কাজ করতে পারেন সে জন্য আমি দোয়া মোনাজাত করছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!