1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৪২৫ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নেতৃবৃন্দ পবিত্র ফতেহা পাঠ, বঙ্গবন্ধু. ৭৫ এর ১৫ আগষ্টের শহীদের রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও মোনাজাত করেন ।
এরপর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল শ্রদ্ধা জানান।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ন সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন, কার্য নির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধূরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার সম্পাদক এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক বাবুল শেখ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাবেক সহসভাপতি শেখ শুকুর আহম্মেদ, জেলা পরিষদ সদস্য এমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক ফোরকান আলী বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের কাছে বলেন, বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছেন এবং তার কন্যা এদেশ থেকে জঙ্গীবাদ ও দারিদ্রতাকে উপরে ফেলেছেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগনে রায় নিয়ে ক্ষমতায় এসে আজকে উন্নয়ণ অগ্রগতি ও শান্তির ধারাকে অক্ষুন্ন রেখেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের জণগনের দল। বাংলাদেশ, বাঙ্গালী, স্বাধীনতা . মুক্তিযুদ্ধ ও অর্থনৈতিক মুক্তি -এ এক ও অভিন্ন।


বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের কাছে বলেন, সাম্প্রদায়িক শক্তি, অগণতান্ত্রিক শক্তি। যারা দেশে সাম্প্রদায়িক দ্বন্দ সৃষ্টি করে। তারা সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিয়ে শান্তিপূর্ন বাংলাদেশ, গনতান্ত্রিক ও জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় বাধাগ্রস্থ করে, তাদের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে অধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৭ টায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!