1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৫৯৩ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :

‘বিট পুলিশিং সফল করি, সুখী নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিট পুলিশিং এর দুটি কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার হিরণ ইউনিয়নের মাঝবাড়ী ও বান্ধাবাড়ী ইউনিয়নের বান্ধাবাড়ী বাজারে এ কার্যালয় দুটির উদ্বোধণ করা হয়।


কোটালীপাড়া থানার ওসি শেখ শেখ লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে হিরণ ইউনিয়নের মাঝবাড়ী কার্যালয়টি উদ্বোধন করেন। এ সময় হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না উপস্থিত ছিলেন।
অপরদিকে কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো: জাকারিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বান্ধাবাড়ী ইউনিয়নের বান্ধাবাড়ী বাজারের কার্যালয়টির উদ্বোধন করেন।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, পুলিশের সেবা সাধারণ জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য বিট পুলিশিং সৃষ্টি করা হয়েছে। এই বিট পুলিশিং কার্যালয়ে একজন পুলিশ অফিসার নিয়মিত ভাবে অফিস করবেন। তিনি সেখানে বসে মানুষের সমস্যার কথা শুনবেন এবং সমাধান করার চেষ্টা করবেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!