1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
আগৈলঝাড়ার কিশোরীকে অপহরণের পর আটক রেখে ধর্ষণ, গ্রেফতার ১ - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আগৈলঝাড়ার কিশোরীকে অপহরণের পর আটক রেখে ধর্ষণ, গ্রেফতার ১

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৫৯৯ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :

আগৈলঝাড়ায় পিতৃ-মাতৃহীন অনাথ কিশোরীকে অপহরণের পর নাজিরপুরে তিন মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে সহায়তাকারী ফুফুকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, উপজেলার রত্নপুর গ্রামের ধর্ষিতা কিশোরী (১৫) তার মা মারা গেলে ছোট বোন নিয়ে দাদার পরিবারে আশ্রিত ছিল। বাবা ঢাকায় কাজ করতেন। দাদা-দাদী মারা যাবার পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস শুরু করেন। বাবা ঢাকায় থাকার কারনে অনাথ ওই কিশোরী ও তার ছোট বোনকে বাড়ির উপরের ফুফু সম্পর্কের সাহেদ শেখ এর স্ত্রী আকলিমা বেগম (৫৫)কে দেখা-শোনার জন্য বলেন।


বাড়িতে আকলিমার ভাসুর সহিদ শেখ (৪০) ওরফে সুমনসহ পরিবারের অন্যান্য স্বজনের যাতায়াতের সুবাদে আসামীদের সাথে ওই কিশোরীর পরিচয় ছিলো। সেই পরিচয়ের সুত্র ধরে গত ১৬ মার্চ সন্ধ্যায় সহিদ শেখ মোবাইল ফোনে কিশোরীকে বাড়ির পাশে রাস্তার উপর তার সাথে দেখা করতে বলে। কিশোরী আত্মীয়তার কারলে সহিদ শেখ এর সাথে রাস্তায় দেখা করতে গেলে সেখানে পূর্বে পরিকল্পিতভাবে অবস্থান করা পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙ্গা গ্রামের সহিদ শেখ ওরফে সুমন, একই থানার মাহমুদকান্দি গ্রামের সরোয়ার ফরাজীর ছেলে রেজাউল ফরাজী, আকলিমা বেগমসহ অজ্ঞাতনামা ২/৩জন মিলে জোর করে কিশোরীকে অপহরণ করে মোটরসাইকেলে করে পিরোজপুর নিয়ে সহিদ শেখ ওরফে সুমন এর বাড়িতে আটকে রাখে।
১৭ মার্চ রাতে আটক কিশোরীকে সহিদ শেখ ওরফে সুমন জোর পূর্বক ধর্ষণ করে। এর পরে কিশোরীকে প্রায় তিন মাস তার বাড়িতে আটকে রেখে সুমন অব্যাহতভাবে কিশোরীকে ধর্ষণ করে আসছিলো।
গত ১০ জুন কৌশলে ধর্ষিতা কিশোরী সেখান থেকে পালিয়ে বাড়ি চলে এসে বৃহস্পতিবার ঘটনার বর্ননা দিয়ে ধর্ষকসহ তাদের সহযোগী চার জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়বুর রহমান জানান, অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ধর্ষণে সহায়তাকারী ধর্ষিতার চাচি আকলিমা বেগমকে আটক করেন তিনি। অপহরণ ও ধর্ষণ মামলা নং-১২(১৯/৬/২০) এর সহায়তাকারী হিসেবে আকলিমাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়বুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!