1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
আগৈলঝাড়ায় বৃদ্ধা শাশুড়িকে নির্যাতনকারী সেই পুত্রবধূ কারাগারে - কোটালীপাড়া নিউজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

আগৈলঝাড়ায় বৃদ্ধা শাশুড়িকে নির্যাতনকারী সেই পুত্রবধূ কারাগারে

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৫৩৫ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে ৯৫ বছরের বৃদ্ধা শ্বাশুরীকে শারীরিক নির্যাতনের অভিযোগে তার পুত্রবধূ শিখা রানীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আটক করা পুত্রবধূ শিখা রানীকে একমাত্র আসামী করে নির্যাতিতার মেয়ের ঘরের নাতী চন্দন সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত শিখা রানীকে আটক করেন। এ সময় আহত বৃদ্ধাকে প্রয়োজনীয় ওষুধ, ফল এবং খাদ্য সামগ্রী সহায়তা করেন তিনি। এ ঘটনায় নির্যাতিতার নাতী চন্দন সরকার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় পুত্রবধূ শিখাকে আদালতের মাধ্যমে বুধবার কারাগারে প্রেরণ করা হয়।


প্রসঙ্গত, ৯৫ বছরের বৃদ্ধা জ্ঞানদা বেপারীর শরীরে করোনা ভাইরাসের জীবানু থাকার কথা বলে গত দুই মাস যাবত তাকে বসত ঘরে না রেখে ঘরের বাইরে বাড়ির একটি মন্দিরের খোলা বারান্দায় থাকতে বাধ্য করে পুত্রবধূ শিখা সরকার। গত সোমবার দুপুরে খাবার চেয়ে না পেয়ে তার নামে উত্তোলনকৃত বয়স্ক ভাতার টাকা চান ছেলের বউর কাছে বৃদ্ধা শ্বাশুরী। এতে তার ছেলে শ্রবন প্রতিবন্ধি অসুস্থ জগদীশ বেপারী ও তার স্ত্রী শিখা রানী ক্ষিপ্ত হয়। একপর্যায়ে তারা তাকে পিটিয়ে রক্তাক্ত করে। নির্যাতনের সময় বৃদ্ধার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে জগদীশের স্ত্রী শিখা রানী তাদের অকথ্য ভাষায় গালাগাল করে এবং বিষয়টি কাউকে জানালে তাদের নামে মামলা করার হুমকি দেয়। এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে মঙ্গলবার রাতে ওসি মোঃ আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে আহত বৃদ্ধার মানবিক, খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে অভিযুক্ত গৃহবধুকে আটক করে থানায় নিয়ে আসেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!