1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৬১২ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে মঙ্গলবার সন্ধ্যায় করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ হোসেন খোকা মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে একই সময় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিধান বাইন (৫০) মারা গেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা গ্রামের নিজের বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় খোকা মোল্লা মারাযান।


করোনায় মৃত্যু বরণকারী মোহাম্মদ হোসেন খোকা মোল্লা পোনা গ্রামের মৃত লোকমান মোল্লার ছেলে।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ কাইয়ূম তালুকদার জানান, গত ৭ জুন মোহাম্মদ হোসেন খোকা মোল্লার শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়। তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাড়িতে মারাযান। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেখানে গেছেন। স্বাস্থ্য বিভাগের লোকজন, উপজেলা প্রশাসন,পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত দল মোহাম্মদ হোসেন খোকা মোল্লার লাশ দাফন করবে বলে জানান ওই কর্মকর্তা।
এছাড়া করোনার উপসর্গ নিয়ে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসায়ী বিধান বাইনের (৫০) মৃত্যু হয়েছে। বিধান বাইন গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার মৃত ব্রজেন্দ্র নাথ বাইন ওরফে কটা বাইনের ছেলে। গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, জ্বর, সর্দি, কাশি নিয়ে বিধান গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। বিধানের মরদেহ থেকে নমূনা সংগ্রহ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!