1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৪৯১ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশালঃ

বিভাগীয় শহর বরিশালে সরকারী উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে করোনা রোগের নমুনা সংগ্রহ করা, পরীক্ষার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু, বরিশালসহ সকল হাসপাতালে করোনা রোগের চিকিৎসার জন্য আলাদা ইউনিট চালুসহ শেবাচিম হাসপাতালে ন্যুনতম একশ’ বেডের আইসিইউ চালুর দাবীতে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার দুপুরেনগরীর প্রাণ কেন্দ্র সদর রোডে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে সভায় বাসদ’র জেলা শাখা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী বলেন, করোনা প্রতিরোধের জন্য বরিশালে প্রশাসনের সাথে কারো কোন সমন্বয় নেই। এমনকি বরিশালের এতো বড় একটি চিকিৎসা সেবা হাসপাতাল থাকা সত্বেও সেখানে করোনা রোগী বহন করার মতো একটি এ্যাম্বুলেন্স পাওয়া যায়না। এমনকি বিভাগীয় শহর বরিশালে একটিমাত্র পিসিআর ল্যাব ও একটি নমুনা ল্যাব রয়েছে, যেখানে শত শত মানুষ স্বাস্থ্যবিধি না মেনে নমুনা পরীক্ষার জন্য অবস্থান করে নগরীকে আরও ঝুকিপূর্ণ করে তুলছে।
মনিষা আরও বলেন, বরিশালের একটি ল্যাব দিয়ে বিভাগের ছয়টি জেলার করোনার চিকিৎসা চলছে। তাই বরিশালের সকল জেলার হাসপাতালে অবিলম্বে আইসিইউ ও নমুনা বুথের সংখ্যা বৃদ্ধি করার পাশাপাশি সরকারি উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে করোনা রোগের নমুনা সংগ্রহ করতে হবে এবং পরীক্ষার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!