1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় মাদ্রাসা ছাত্র আমানুল্লাহ হত্যার খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় মাদ্রাসা ছাত্র আমানুল্লাহ হত্যার খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৮৭৫ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদ্রাসা ছাত্র আমানুল্লাহ (১৫) হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার উপজেলা পরিষদের সামনের সড়কে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় নিহত আমানুল্লাহর পিতা জাকির হোসেন, মাতা রেহেনা বেগম, সাবেক ইউপি সদস্য জাকারিয়া শেখ, সমাজসেবক হামিম শেখ, জিয়ারুল ইসলাম খান, রুহুল আমিন শেখ, হাবিবুর রহমান শেখ, টুটুল শেখ, নুরুল ইসলাম মিয়া বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।
উল্লেখ্য: গত ৮জুন উপজেলার চৌরখুলী গ্রামের মাদ্রাসা ছাত্র আমানুল্লাহকে আম পাড়ার অপরাধে পার্শ্ববর্তী দেলোয়ার শেখের ছেলে রফিকুল ইসলাম বাবু ও আউয়াল শেখের ছেলে রহিম শেখসহ কয়েকজন মিলে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আমানুল্লাহর পিতা জাকির হোসেন বাদী হয়ে ৬জনকে আসামী করে কোটালীপাড়ায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!