1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হলো ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাকে - কোটালীপাড়া নিউজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

গোপালগঞ্জে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হলো ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাকে

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৮১৯ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
রোববার বাদ আসর তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
এর আগে অ্যাম্বুলেন্সে করে ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে সরাসরি তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের কেকানিয়া গ্রামে এসে পৌঁছায়। বিকেল ৫ টর দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে গ্রামের বাড়ির মসজিদ প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন করা হয়।
মৃত্যুকালে ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ২ স্ত্রী ,৯ মেয়ে ও ১ ছেলে ও অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন।
পরিবারের সদস্য, জেলা-উপজেলা প্রশাসন, পুলিশের পদস্থ কর্মকর্তা ও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, গ্রামবাসী, প্রতিমন্ত্রীর জানাযায় উপস্থিত ছিলেন।


ধর্ম প্রতিমন্ত্রী ও গোপালগঞ্জের সকলের প্রিয় ভাজন শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে নেতা-কর্মিসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুর খবর গোপালগঞ্জে এসে পৌছানোর পর তার শহরের কলেজ রোডের বাড়িতে ও কেকানিয়া গ্রামের বাড়িতে দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, সহকর্মী, নেতা-কর্মী ও স্বজনেরা ছুটে আসেন। তারা শোকার্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
তার মৃত্যুতে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশা ও সংগঠন শোক প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!