1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
নাসিম ও আব্দুল্লাহ’র মৃত্যুতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের শোক প্রকাশ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

নাসিম ও আব্দুল্লাহ’র মৃত্যুতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের শোক প্রকাশ

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৪৮৯ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র মৃত্যুতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ গভীর শোক প্রকাশ করেছে।
এ উপলক্ষে আজ রবিবার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ স্থানীয় সংবাদ মাধ্যম কর্মীদের ডেকে শোক প্রকাশ করেন এবং এই দুই বরণ্য রাজনৈতিক ব্যক্তির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আয়নাল হোসেন শেখ বলেন, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র মৃত্যুতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা গভীর ভাবে মর্মাহত ও শোকাহত। এই দুই মহান নেতার মৃতুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা দলের পক্ষ থেকে এই দুই মহান নেতার আত্মার শান্তি কামনা করছি।
এছাড়াও কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম ও ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!