1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
আগৈলঝাড়ায় শহীদ জননী শাহান আরা আবদুল্লাহ’র আত্মার শান্তি কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আগৈলঝাড়ায় শহীদ জননী শাহান আরা আবদুল্লাহ’র আত্মার শান্তি কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৪৬৮ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :

’৭৫ এর ১৫ আগস্ট কাল রাতের প্রত্যক্ষদর্শী, শহীদ জননী, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহান আরা আবদুল্লাহ’র বিদেহী আত্মার শান্তি কামনা করে আগৈলঝাড়ায় শোক ও স্মরণ সভা শেষে বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলা সদরের শ্রী শ্রী বিষ্ণু মন্দির কার্য নির্বাহিী কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গনে বিশেষ প্রার্থনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণু মন্দির কমিটির সভাপতি প্রফুল্ল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র তপাদার, বাকাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মন্দির কমিটির সদস্য বিপুল দাস, সদস্য ক্ষিরোদ চন্দ্র হালদার, রাজ্যেশ্বর রায়, সেবায়েত ভোলানাথ মন্ডল, উত্তম রায় ও বিষ্ণু মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ স্থানীয় ভক্তবৃন্দ।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, বরিশাল-১ আসনের সংসদ সদস্য, মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী ও ’৭৫এর ১৫ আগষ্ট ঘাতকের হাতে শহীদ সুকান্ত আবদুল্লাহ ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মা, শহীদ জননী, বীর মুক্তিযোদ্ধা শাহান আরা আবদুল্লাহ ৭২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে গত রবিবার দিবাগত রাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!