1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কাশিয়ানী বাঁশবাগান থেকে প্রতিবন্ধী কিশোর উদ্ধার - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কাশিয়ানী বাঁশবাগান থেকে প্রতিবন্ধী কিশোর উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৪৬৭ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

বাঁশবাগানে ফেলে যাওয়া রাকিব শেখ (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করেছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাশিয়ানী উপজেলার চাপ্তা খেলার মাঠ এলাকা সংলগ্ন বাঁশ বাগান থেকে ওই কিশোরকে উদ্ধার করেন তিনি।


রাকিব শেখ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রামের ফল ব্যবসায়ী কাওসার শেখের ছেলে।
উদ্ধারের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ইউএনও সাব্বির আহমেদ বলেন, ‘চাপ্তা এলাকায় একটি বাঁশবাগানে কে বা কারা একটি ছেলেকে ফেলে গেছে। স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে মুঠোফোনে বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুঁটে যাই। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে কিশোরটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ কাইয়ুম তালুকদারের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমেপল্পেক্সের এ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।’

তিনি আরো বলেন, ‘উদ্ধারকৃত কিশোর করোনায় আক্রান্ত কি না, তা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। নমুনা পরীক্ষা শেষে কিশোরের দেহে করোনা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে কিশোরকে ফেলে যাওয়ার কারণ এখনও জানা যায়নি। কারণ অনুসন্ধান করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!