1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
করোনায় আক্রান্ত ছাড়ালো ২২ হাজার, আরো ১৪ জনের মৃত্যু - কোটালীপাড়া নিউজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

করোনায় আক্রান্ত ছাড়ালো ২২ হাজার, আরো ১৪ জনের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩৬৯ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক :

করোনায় নতুন করে আরো ১২৭৩ জন আক্রান্ত হয়েছেন। যা দেশে এখন পর্যন্ত একদিনে আক্রান্তের দিকে দিয়ে সর্বোচ্চ সংখ্যা। মোট আক্রান্ত দাঁড়ালো ২২ হাজার ২৬৮ জনে।
এছাড়া ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৪ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩২৮ জন হয়েছে।

রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৩ জন। আর একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ১১৪ জনের।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!