1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৬৩৩ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :

করোনার উপসর্গ নিয়ে নগরীর বান্দ রোডস্থ বেসরকারি রাহাত-আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ও স্বনামধন্য চিকিৎসক ডাঃ আনোয়ার হোসেন মঙ্গলবার রাত পৌনে তিনটার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


এর আগে সোমবার সকালে ডাঃ আনোয়ার হোসেনের শ্বাসকষ্ট শুরু হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ওইদিন বিকেলে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়। মৃত চিকিৎসকের পারিবারিক সূত্রে জানা গেছে, ডাঃ আনোয়ার হোসেনকে প্রথমে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে শয্যা খালি না থাকার অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখান থেকেও একইভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে। পরে তার (আনোয়ার) শারীরিক অবস্থার অবনতি হলে উপায়অন্তুর না পেয়ে দ্রুত বাড্ডা এলাকার একটি প্রাইভেট হাসপাতালে ডাঃ আনোয়ারকে ভর্তি করার পর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক এ্যাডভোকেট লস্কর নুরুল হক বলেন, চিকিৎসক আনোয়ার হোসেন রবিবার রাতেও এক অসুস্থ্য রোগীর সফল অস্ত্রপাচার করেছেন। সোমবার সকালে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। তিনি আরও জানান, করোনার উপসর্গ ও আক্রান্ত কয়েকজন রোগি তথ্য গোপন করে ওই হাসপাতালে চিকিৎসা নেয়ায় প্রথমে দুইজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে মঙ্গলবার সকালে মৃত চিকিৎসকের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!