1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় মাদ্রাসা ছাত্র আমানুল্লাহ হত্যা,পরিবারে চলছে শোকের মাতম - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় মাদ্রাসা ছাত্র আমানুল্লাহ হত্যা,পরিবারে চলছে শোকের মাতম

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ১২১৮ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অন্যের গাছ থেকে আম পাড়ার অভিযোগে আমানুল্লাহ শেখ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহত আমানুল্লাহ উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামের কৃষক জাকির হোসেন শেখের ছেলে। সে উপজেলার কুশলা আলিয়া মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্র।
এ ঘটনায় নিহত আমানুল্লাহর পরিবারে চলছে এখন শোকের মাতম। অপরদিকে নিহত আমানুল্লাহর পিতা জাকির হোসেন শেখ বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সুত্রে জানাগেছে, গত সোমবার বেলা ১২টার দিকে আম পাড়ার অপরাধে মাদ্রাসা ছাত্র আমানুল্লাহকে পাশর্^বর্তী আউয়াল শেখের ছেলে রফিকুল শেখ বাবু ও আউয়াল শেখের ছেলে রহিম শেখ লোকজন নিয়ে আমানুল্লাহকে মারপিট করেন। এতে সে গুরুতর আহত হয়।


আহত আমানুল্লাহকে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে আমানুল্লাুহর মৃত্যু হয়।
নিহত আমানুল্লাহ মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অপরদিকে আমানুল্লাহকে হত্যার অভিযোগে অভিযুক্ত রফিকুল ইসলাম শেখ বাবু ও রহিম শেখের পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়।
নিহত আমানুল্লাহর চাচা জাহিদ শেখ বলেন, খুনি রফিকুল ইসলাম শেখ বাবু ও রহিম শেখ আমার সামনে আমানুল্লাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আমি প্রতিহত করতে গেলে তারা আমাকেও মারধর করে।


এ ব্যাপারে জানার জন্য রফিকুল ইসলাম শেখ বাবু ও রহিম শেখের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, নিহত আমানুল্লাহর পিতা জাকির হোসেন শেখের একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। অপরদিকে এলাকায় পুলিশ মোতায়েত করা হয়েয়ে। এলাকার অবস্থা বর্তমানে শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!