1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় আম পাড়ার অপরাধে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় আম পাড়ার অপরাধে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৪৮৪ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাছ থেকে আম পাড়ার অপরাধে আমানুল্লাহ শেখ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে তার চাচাতো ভাইয়েরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত আমানুল্লাহ উপজেলার চৌরখুলী গ্রামের জাকির হোসেন শেখের ছেলে। সে কোটালীপাড়া উপজেলার কুশলা আলিয়া মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্র।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ সোমবার বেলা ১২টার দিকে আমানুল্লাহ শেখের চাচাতো ভাই বাবু শেখ ও দেলোয়ার শেখসহ অন্যন্যরা গাছ থেকে আম পাড়ার অভিযোগ এনে আমানুল্লাহকে বেদম প্রহার করে। এতে সে মারাত্মক আহত হলে প্রথমে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমানুল্লাহ মৃত্যু হয়।
তিনি আরোও বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!