1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
বরিশালে করোনার উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু - কোটালীপাড়া নিউজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান কোটালীপাড়ায় সাড়ম্বরে শেষ হলো তিন দিনব্যাপী সুকান্ত মেলা কোটালীপাড়ায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

বরিশালে করোনার উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৫৪৫ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :

করোনা ভাইরাসে উপসর্গ নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থান দুই রোগী এবং আগৈলঝাড়া উপজেলায় আরও দুইজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে।


রবিবার সকালে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মৃত্যু ব্যক্তিরা হলেন-নগরীর ৪ নম্বর ওয়ার্ড পলাশপুর এলাকার আইজউদ্দিন আকনের পুত্র খালেক আকন (৪০)। সে (খালেক) গত ৪ জুন দুপুরে করোনার উপসর্গ নিয়ে শেবাচিমের করোনা ওয়ার্ডে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে প্রেরণ করার পর সেখানে শনিবার দিবাগত রাত ১১ টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। এরআগে রাত ১০ টা ১০ মিনিটে একই হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নাইয়াপট্টি এলাকার ফিরোজ আলমের পুত্র পারভেজের (৩০) মৃত্যু হয়। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
অপরদিকে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে (৪৫) এবং রত্মপুর ইউনিয়নে (৬৫) বছরের দুই ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা গেছেন। তাদের দুইজনকে দাফন করেছেন বারপাইকা আল-মদিনা ফাউন্ডেশনের সাত সদস্যর একটি টিম।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!