1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
বরিশালে করোনা আক্রান্ত ৬৪, উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

বরিশালে করোনা আক্রান্ত ৬৪, উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৪০৮ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :

শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী মারা গেছে। পাশাপাশি উপসর্গ নিয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ও সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। এছাড়া গত ১ জুন বিকেলে একই হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু এক রোগীর নমুনা পরীক্ষা করে রিপোর্টে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।


জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে শুক্রবার ভোরে মারা যাওয়া দেলোয়ার হোসেন (৪৫) ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের বাসিন্দা। উপর্সগ নিয়ে মারা যাওয়া আব্দুল খালেক খান বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা গ্রামের বাসিন্দা। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে গত ১ জুন বিকেলে করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করা ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল গ্রামের আমির হোসেনের (৬৫) নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে।
মিডিয়া সেল সূত্রে আরও জানা গেছে, জেলায় নতুন করে একজন চিকিৎসক, তিনজন নার্স এবং ১১ জন পুলিশ ও তাদের পরিবারের দুই সদস্যসহ বিভিন্ন উপজেলার মোট ৬৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। যা একদিনে বরিশালে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!