1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আইসোলেশনে থাকা রোগীদের ফল ও খাদ্যসামগ্রী উপহার দিলেন ছাত্রলীগ সভাপতি - কোটালীপাড়া নিউজ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা  কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা কোটালীপাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আইসোলেশনে থাকা রোগীদের ফল ও খাদ্যসামগ্রী উপহার দিলেন ছাত্রলীগ সভাপতি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৪৮৪ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আইসোলেশনে থাকা করোনায় আক্রান্ত ১৩ জন রোগীকে খাবার জন্য বিভিন্ন ধরণের ফল ও খাদ্যসামগ্রী উপহার দিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন।
বৃহস্পতিবার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের আইসোলেশন সেন্টারে থাকা ১০জন ও কুরপালা গ্রামে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা ৩জন করোনা রোগীকে খাবার জন্য আম, লিচু, কলা, আনারস, তরমুজ, আপেল, মাল্টাসহ বিভিন্ন ধরণের ফল ও খাদ্যসামগ্রী উপহার দেন।


এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য, আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব মন্ডল সবুজসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ডা. সুশান্ত বৈদ্য বলেন, কোটালীপাড়া উপজেলায় এ পর্যন্ত ৪৫জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৭জন সুস্থ্য হয়েছেন। বাকি ২৮ জনের মধ্যে ১০জন শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের আইসোলেশন সেন্টারে আছেন। ১৮জন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, করোনা রোগীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিভিন্ন ধরণের ফল ও খাদ্যসামগ্রী উপহার দিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন মহত্ত্বের পরিচয় দিয়েছেন। এর আগেও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতা অনেক মানবিক কাজ করেছে। তাদের এই মহৎ কাজের জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!