1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
আগৈলঝাড়ায় করোনায় নতুন করে আরও ৩ জন আক্রান্ত - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

আগৈলঝাড়ায় করোনায় নতুন করে আরও ৩ জন আক্রান্ত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৬০৩ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :

বরিশালের আগৈলঝাড়ায় নতুন করে তিন জন করোনা ভাইরাসে আক্রান্তর খবর পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তর সংখ্যা দাড়ালো ৬জনে। নতুন আক্রান্ত ওই তিন ব্যাক্তির বাড়ি লকডাউন করে হোম আইস্যুলেশনের মাধ্যমে আক্রান্তকারী ব্যাক্তিদের চিকিৎসা প্রদান করার কথা জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন মঙ্গলবার দুপুরে জানান, করোনা ভাইরাস নমুনা পরীক্ষায় উপজেলায় তিন ব্যাক্তির আক্রান্তর খবর নিশ্চিত করেছে বরিশার শেবাচিম হাসপাতার। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তিরা সবাই পুরুষ। এদের মধ্যে রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে একজন, গৈলা ইউনিয়নের নীমতলা গ্রামে একজন ও রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে একজন রয়েছেন।
এর আগে উপজেলায় এক নারী চিকিৎসকসহ মোট তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারা চিকিৎসা গ্রহন করেছেন।
ডা. বখতিয়ার আল মামুন আরও বলেন, আক্রান্ত ব্যাক্তিদের বাড়ি লকডাউন করতে সংশ্লিষ্ঠ প্রশাসনকে বলা হয়েছে। তারা লকডাউন করার পরে ওই বাড়িতেই আইস্যুলেশনের মাধ্যমে তাদের চিকিৎসা প্রদান করা হবে।
থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আক্রান্ত তিন ব্যাক্তির বাড়ি লকডাউনের প্রকৃয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!