1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৭৬ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া  প্রতিনিধি :
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি এবং নতুন নতুন প্রযুক্তিগত উদ্ভাবনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে নবীন উদ্যোগ,বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (১২ জুন) সকালে এডুকেশনাল এক্সিলেন্স সার্পোট স্কিম, এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে শিল্পকলা একাডেমি চত্ত্বরে এই প্রদর্শনী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: জসীম উদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বাধনী অনুষ্ঠানে কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের সহকারী অধ্যাপক অমিয় বিশ্বাস, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সুতপা ঘটক,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহানসহ বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি করা স্টলগুলো ঘুরে দেখেন। এবারের প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দিনব্যাপী এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রকল্পগুলোর মধ্য থেকে বিচারক মণ্ডলীর রায়ে শ্রেষ্ঠ ৩টি উদ্ভাবনী প্রকল্পকে পুরস্কৃত করা হবে। বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!