1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে আলোচনা সভা

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯৯ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিক এডহক কমিটির পরিচিতি ও মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে এ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ-৩ আসনের সংদস সদস্য এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হুমায়ুন কবীর তালুকদারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান,জেলা পুলিশ সুপার মোঃহাবিবুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক,উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম হাওলাদারসহ রাজনৈতিক- সামাজিক ব্যক্তিবর্গ ও শিক্ষক,শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বলে মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।এ জন্য আমি কোটালীপাড়ায় ‘আলোকিত কোটালীপাড়া’ নামে একটি সংগঠন গড়ে তুলতে চাই।এই সংগঠনে রাজনৈতিক সামাজিক সংগঠনের পর্যায়ের সকল ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নয়ন ও মাদক প্রতিরোধে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সমন্বয় থাকতে হবে।শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয় থাকলে এলাকার শিক্ষার মান উন্নয়ন ঘটবে।আপনারা আমাকে সহযোগিতা করুন, আমি আমার জীবনের সবটুকু দিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!