1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৪১ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অংশীজনদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: মাসুম বিল্লাহ্, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ম্যানেজার মো: আলিউল হাসানাত,উপজেলা সমন্বয়কারী খালেদা পারভিন,প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম। ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তি করার মাধ্যমে একদিকে যেমন মামলার জট কমছে, অন্যদিকে সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পাচ্ছে। এই আদালতের সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে স্থানীয় অংশীজনদের সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।
কর্মশালায় অংশ নেওয়া স্থানীয় প্রতিনিধিরা জানান, প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ এখনো গ্রাম আদালতের কার্যকারিতা এবং আইনি ক্ষমতা সম্পর্কে পুরোপুরি অবগত নন। এই ধরণের কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান তারা নিজ নিজ এলাকায় ছড়িয়ে দেবেন, যাতে সাধারণ মানুষ সামান্য বিষয় নিয়ে জেলা আদালত বা থানায় না গিয়ে স্থানীয়ভাবেই সুষ্ঠু বিচার পেতে পারেন।
দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক প্রতিনিধি, বেসরকারী সংস্থার প্রতিনিধি,ইমাম,পুরোহিত ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!