1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি

  • প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১২২ জন সংবাদটি পড়েছেন।
কোটালীপাড়া প্রতিনিধি :
​চলতি বোরো মৌসুমে তীব্র শ্রমিক সংকট ও বাড়তি মজুরির কারণে যখন পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় ভুগছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়ার ধারাবাশাইল গ্রামের এক দরিদ্র কৃষক, ঠিক তখনই পাশে দাঁড়ালেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। 
আজ শনিবার সকালে উপজেলার কান্দি ইউনিয়নের পশ্চিম ধারাবাশাইল বিলে কাস্তে হাতে এমপি নিজে মাঠে নেমে সেই অসহায় কৃষকের ১ বিঘা জমির ধান কেটে দেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামের দরিদ্র কৃষক হরষিত অধিকারী অর্থাভাব এবং এলাকায় ধান কাটা শ্রমিকের তীব্র সংকটের কারণে তাঁর পেকে যাওয়া বোরো ধান কাটতে পারছিলেন না। খেতে ধান নষ্ট হওয়ার উপক্রম দেখে তিনি দিশেহারা হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য এস এম জিলানী আজ সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে আকস্মিকভাবে ওই কৃষকের ফসলের মাঠে হাজির হন।
​কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সংসদ সদস্য নিজে মাথায় গামছা বেঁধে, কাস্তে হাতে ক্ষেতের ধান কাটা শুরু করেন। তাঁর সাথে যোগ দেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। কয়েক ঘণ্টার মধ্যে ওই কৃষকের পুরো মাঠের ধান কেটে ঘরে তোলার ব্যবস্থা করে দেওয়া হয়।
​এমপি এস এম জিলানীর এমন মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগে অভিভূত হয়ে পড়েন ওই অসহায় কৃষক হরষিত অধিকারী।
আবেগাপ্লুত কণ্ঠে কৃষক হরষিত অধিকারী বলেন,
​টাকার অভাবে শ্রমিক নিতে পারছিলাম না, চোখের সামনে পাকা ধান নষ্ট হচ্ছিল। আমাদের এমপি সাহেব নিজে এসে আমার ধান কেটে দেবেন, এটা আমি স্বপ্নেও ভাবিনি। আমাদের  আসনে এমন একজন জনদরদী এমপি পেয়ে আমরা ধন্য।
​ধান কাটা শেষে সংসদ সদস্য এস এম জিলানী সাংবাদিকদের বলেন,আমরা সকলেই এ মাটির সন্তান। ছোট বেলা থেকেই আমরা ধান কেটে অভ্যস্ত।এখন ধান কাটার ভরা মৌসুম চলছে।তাই প্রতি বছর এ সময় শ্রমিক সংকট দেখা দেয়।এই শ্রমিক সংকটের কারনে কৃষক হরষিত তার জমির ধান কাটতে পারছিলো না। এ খবর পেয়ে আমি আমার নেতা কর্মীদেরকে সাথে নিয়ে তার জমির ধান কেটে বাড়িতে তুলে দিলাম।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!