1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৫৬ জন সংবাদটি পড়েছেন।
কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ- ২০২৬ মৌসুমের আওতায় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা খাদ্য গুদাম চত্বরে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য এস এম জিলানী  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা বিএনপি’র সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার,খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভু চন্দ্র রাজভর  উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিষ্ণুপদ মজুমদার  জানান, ধান সংগ্রহের ক্ষেত্রে আর্দ্রতা ও গুণমান কঠোরভাবে পরীক্ষা করা হচ্ছে। এবার কোটালীপাড়া উপজেলায় লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহের জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কৃষকরা কৃষিকার্ড প্রদর্শনের মাধ্যমে গুদামে ধান সরবরাহ করতে পারবেন।
ধান বিক্রয় করতে আসা কৃষক মোতাহার হোসেন মন্টু বলেন, বাজারে ধানের দাম ওঠানামা করে, কিন্তু সরকারি গুদামে ধান দিতে পেরে আমরা ন্যায্য মূল্য পাচ্ছি। এতে আমরা আগামীতে চাষাবাদে আরও উৎসাহিত হব।
উদ্বোধনকালে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, প্রকৃত কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পান, তা নিশ্চিত করতেই সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনছে। এখানে কোনো মধ্যস্বত্বভোগীর সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!