1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় সম্পদ চিহ্নিতকরণ ও মানচিত্রায়ন কর্মশালা অনুষ্ঠিত - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় সম্পদ চিহ্নিতকরণ ও মানচিত্রায়ন কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৮৪ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে “Resource Mapping Workshop With Duty Bearers and Community Leaders” শীর্ষক সম্পদ চিহ্নিতকরণ ও মানচিত্রায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ। কর্মশালায় কমিউনিটি লিডার, জনপ্রতিনিধি ও বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সধন বল।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার প্রবাল সাহা, আর এম সিপি’র ব্রাঞ্চ ম্যানেজার দীপক কীর্তনীয়া, সুরমা হালদারসহ কলাবাড়ী ও রাধাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কর্মশালায় স্থানীয় এলাকার সামাজিক, বাল্যবিবাহ, শিক্ষা, শিশু শ্রম,স্বাস্থ্য ও শিশু অধিকার বিষয়ক বিভিন্ন সম্পদ চিহ্নিতকরণ এবং সেগুলোর কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের নানা দিক নিয়ে মতবিনিময় করেন।
বক্তারা বলেন, এলাকার টেকসই উন্নয়নে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে সম্পদের মানচিত্রায়ন করা গেলে শিশু অধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!