1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় তিন দিনব্যাপী সুকান্ত মেলার বর্ণাঢ্য উদ্বোধন - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় তিন দিনব্যাপী সুকান্ত মেলার বর্ণাঢ্য উদ্বোধন

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৪২ জন সংবাদটি পড়েছেন।
​কোটালীপাড়া প্রতিনিধি  :
​গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলা সাহিত্যের কালজয়ী কবি, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের পৈত্রিক ভিটায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘সুকান্ত মেলা’। 
আজ বুধবার বিকেলে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবি সুকান্ত পাবলিক লাইব্রেরী কাম অডিটোরিয়াম প্রাঙ্গণে বেলুন,পায়রা উড়িয়ে ও  ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের যৌথ আয়োজনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।
তিন দিনব্যাপী এই আয়োজনে কবির জীবন ও কর্মের ওপর নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
​প্রতিদিন বিকেল থেকে বিভিন্ন কবির আবৃত্তি, সুকান্তগীতি, নাটিকা, শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা,ছাড়াও দেশবরেণ্য বিভিন্ন শিল্পীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
কবির বাড়ির পাশের বিশাল মাঠে বসেছে গ্রামীণ মেলা, যেখানে মাটির তৈরি খেলনা, কুটির শিল্প,শিশুদের খেলনা এবং লোকজ খাদ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা।
​বক্তারা বলেন, সুকান্ত ভট্টাচার্য ছিলেন শোষিত-বঞ্চিত মানুষের কন্ঠস্বর। মাত্র ২১ বছরের জীবনে তিনি বাংলা সাহিত্যকে যা দিয়ে গেছেন, তা বর্তমান প্রজন্মের জন্য পরম পাথেয়। এই মেলার মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মের কাছে সুকান্তের দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়া।
​উদ্বোধনী দিনেই মেলা প্রাঙ্গণে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দূর-দূরান্ত থেকে আসা সাহিত্যপ্রেমী ও দর্শনার্থীরা কবির পৈত্রিক ভিটা ঘুরে দেখছেন। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর এই মেলার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন, যা এলাকায় একটি উৎসবের আমেজ তৈরি করে।
​আগামী ১৫ মে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার পর্দা নামবে। প্রশাসন ও আয়োজক কমিটির পক্ষ থেকে মেলার নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!