1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় নারী-পুরুষের সমতা: আন্ত:ধর্মীয় সংলাপ শীর্ষক সেমিনার - কোটালীপাড়া নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় নারী-পুরুষের সমতা: আন্ত:ধর্মীয় সংলাপ শীর্ষক সেমিনার

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২০২ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইতিবাচক পুরুষতন্ত্র ,নারী-পুরুষের সমতা: আন্ত:ধর্মীয় সংলাপ শীর্ষক দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার শান্তিকুটির বিবিসিএ অডিটরিয়ামে চার্চ অব বাংলাদেশ বরিশাল ডায়োসিসের আয়োজনে নারী-পুরুষের সমতা: আন্ত:ধর্মীয় সংলাপ শীর্ষক দিন ব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
নারী-পুরুষের সমতা: আন্ত:ধর্মীয় সংলাপ শীর্ষক সেমিনারে চার্চ অব বাংলাদেশ বরিশাল ডায়োসিস’র বিশপ রাইট রেভা: সৌরভ ফলিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চার্চ অব বাংলাদেশ বরিশাল ডায়োসিসের সিসিটি প্রোগ্রামের সমন্বয়কারী ফ্রান্সিস মিস্ত্রীর সঞ্চালনায় সেমিনারে নিজ নিজ ধর্মের আলোকে বিশপ রাইট রেভা: সৌরভ ফলিয়া,পন্ডিত ও শিক্ষাবিদ ড. বিনয় ভূষন রায়, শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ মো: হুসাইন মোল্লা আলোচনা করেন।


কোটালীপাড়া আন্ত:মান্ডলিক ঐক্য পরষদের সভাপতি ফাদার এল. অবশালেম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ডায়োসিস লিডার রেভা: পরেশ বাড়ৈ,আমবাড়ী এজি চার্চের পালক রেভা: মনোরঞ্জন বৈরাগী,গোপালগঞ্জ ব্যাপ্টিস্ট আঞ্চলিক চার্চ সংঘের পালক প্রধান রেভা: বিমল রায়,সিওবি আনন্দ কীর্ত্তনীয়া, কম্পেশনের ম্যানেজার রিপন কুন্দা, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস প্রমূখ বক্তব্য রাখেন।
সেমিনারে অংশগ্রহণকারী আলোচক ও বক্তারা নিজ নিজ ধর্মের আলোকে নারী-পুরুষের মর্যাদা ও অধিকারের বিষয়ে আলোকপাত করেন। ইতিবাচক পুরুষতন্ত্র চর্চার মাধ্যমেই একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব,যেখানে পরিচয় ছাপিয়ে মানুষ হিসেবে সবাই সমান মর্যাদা পাবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!