1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১২৭ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কোটালীপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার কমলকুঁড়ি বিদ্যানিকেতনের সততা মিলনায়তনে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির ফরিদপুর আঞ্চলিক শাখার সভাপতি মো: সরওয়ার হোসেন তালুকদার।
উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি রসময় রত্নের সভাপতিত্বে ও সম্পাদক সিপন ঘরামীর সঞ্চালনায় কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মতিয়ার হোসেন,শিক্ষক অনাদি বিশ্বাস,এস এম কামরুজ্জামান, সংগঠনের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোহম্মদ আমিনুল ইসলাম,ক্যাশিয়ার দীপক গাইন, সদস্য শিল্পী বাগচী,রেবা খানম বক্তব্য রাখেন।


উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সম্পাদক সিপন ঘরামী তাঁর বক্তব্যে সংগঠনের সকল সদস্যদের নিয়মিত সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় ক্রেডিট ইউনিয়নের বিগত বছরের বার্ষিক প্রতিবেদন এবং অডিট রিপোর্ট পেশ করা হয়। পরে ক্রেডিট ইউনিয়নের নিয়মিত সঞ্চয়কারী এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও লভ্যাংশ প্রদান করা হয়।
সভায় ক্রেডিট ইউনিয়নের সদস্য উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শতাধিক শিক্ষক এবং কর্মচারী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!