1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১ বছরের কারাদণ্ড কোটালীপাড়ায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বার্জার পেইন্টসের ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ কোটালীপাড়ায় মুখরিত ‘মা সমাবেশ’: সন্তানের সুশিক্ষা ও সুরক্ষার অঙ্গীকার কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৬৭ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর অকাল মৃত্যুতে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা। প্রতিষ্ঠানের ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
গত বুধবার সন্ধ্যায় কোটালীপাড়া ওয়াল্টন প্লাজায় ফরিদপুর অঞ্চলের আরএসএম মনতাজ আহম্মেদ শাকিব উপস্থিত থেকে কিস্তি ক্রেতা গ্রাহক মো: শাহিন শেখের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় ওয়ালটন কোম্পানির আরসিএম মিজানুর রহমান জোয়াদার, ওয়ালটন প্লাজা কোটালীপাড়া শাখার ম্যানেজার বাবুল হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওয়ালটন প্লাজা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর ওয়ালটন প্লাজা-কোটালীপাড়া শাখা থেকে কিস্তিতে মো: শাহিন শেখ তার স্ত্রী তাসলিমা বেগমকে নমিনি করে একটি মোবাইল ফোন কিনেন। গত ১৫ এপ্রিল-২৬ শাহিন শেখের স্ত্রী তাসলিমা বেগম মারা যান । এ অবস্থায় ওয়ালটনের কিস্তি সুরক্ষা সহায়তার আওতায় গ্রাহককে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সঙ্গে তার কিস্তির বকেয়া টাকা মওকুফ করে দেওয়া হয়েছে।


সহায়তা পেয়ে কিস্তি ক্রেতা গ্রাহক মো: শাহিন শেখ ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।সাথে সাথে সুরক্ষানীতির জন্য ওয়ালটনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, ওয়ালটন প্লাজা সারা দেশে তাদের কিস্তি ক্রেতাদের জন্য বিশেষ সুরক্ষা সুবিধা প্রদান করে আসছে, যেখানে ক্রেতা বা তার পরিবারের কোনো সদস্যের মৃত্যুতে আর্থিক সহায়তাসহ বকেয়া কিস্তি মওকুফের মতো মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়।#

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!